
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে এবার চাঁদা দাবি ও ডাকাতির মামলা করেছে তাঁরই এলাকার এক বাসিন্দা। মামলায় আরও ১১৬ জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন।
এ সময় আদালত মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলা বাদী মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি রাঙ্গুনিয়া ১৩ নম্বর ইসলামপুর ৮ নম্বর ওয়ার্ডের বাচুর মোহাম্মদ পাড়ার বাসিন্দা।
মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর ও ডাকাতির অভিযোগ আনা হয়। মামলা আসামিদের অধিকাংশ রাঙ্গুনিয়ার স্থায়ী বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কেবিসি ব্রিকফিল্ড ও তৎসংলগ্ন মামলার বাদীর বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে বাদী বাড়িতে হানা দেন আসামির। প্রতিবাদ করলে বাদীকে মারধর করেন আসামিরা। পরে ঘর ভাঙচুর করে স্টিলের আলমিরা ভেঙে ১ লাখ টাকা, বাদীর বউয়ের ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় এবং বাদীর কাছ থেকে ৫ লাখ দাবি করা হয়।
চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেন আসামিরা। পরে ১ লাখ টাকা চাঁদা দিয়ে আসামিদের কাছ থেকে কোনো রকম রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে