
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, ‘আপনারা (ভোটাররা) নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের যে সক্ষমতা আছে, সে আলোকে বলতে পারি, আপনারা নিরাপদ থাকবেন। যদি কোনো ব্যত্যয় ঘটে বা কেউ ব্যত্যয় ঘটাতে চায়, তার বিরুদ্ধে শক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ সোমবার নগরের জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি দল নগরের বিভিন্ন সংসদীয় এলাকার ভোটকেন্দ্র পরিদর্শনে যান। পরে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন তিনি।
কৃষ্ণ পদ রায় বলেন, ‘মহানগরীতে যেসব ভোটকেন্দ্র রয়েছে, সেখানে সংঘাতের শঙ্কার কোনো কারণ নেই। আমরা একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, নির্বাচনকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে চান বা সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে চান, তাহলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
কমিশনার আরও বলেন, ‘নির্বাচনের দিন সিএমপির পক্ষ থেকে ৪ হাজার ৫০০ জন ফোর্স মাঠে থাকবে। চট্টগ্রাম মহানগরীতে যেসব অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের ফোর্সের উপস্থিতি তুলনামূলক বেশি থাকবে। পাশাপাশি আমাদের সঙ্গে স্ট্রাইকিং ফোর্স থাকবে।’

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
৩ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৭ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৩৩ মিনিট আগে