
সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, ‘প্রত্যেক ধর্ম মানুষের জন্য—সমাজের জন্য, তেমনি নির্বাচিত সরকারও জনগণের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে।’
আজ সোমবার রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া বৌদ্ধবিহার উৎসর্গ অনুষ্ঠানে প্রধান দায়কের বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপংকর তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের জন্য আন্তরিক। সরকার এখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য নানা কাজ করছে।’
এ সময় অন্যদের মধ্যে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষুসহ কয়েক হাজার দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।
এর আগে নাইক্যছড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ক্ষেমাচারা মহাথের, সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত বিহার ভবন কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে