
রাঙামাটির কাউখালীতে লরির ধাক্কায় খাদে পড়ে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. হানিফ নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রাঙামাটি শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকার বাসিন্দা। নিহত অন্য দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রামে পাঠানো হয়।
হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া মানিকছড়ি ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন চক্রবর্তী বলেন, ‘আমরা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাই। অটোরিকশাটি যাত্রী নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় অটোরিকশার পেছনে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত একটি খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। তাতে অটোরিকশাসহ লরিটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।’
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, ‘আহতদের মধ্যে সৈকত চাকমা নামের একজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তা ছাড়া মো. নূর আজিম নামের একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং মৃত আরেকজনকে কাউখালীতে নিয়ে যাওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর আজকের পত্রিকাকে বলেন, নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লরিটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতদের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে