রাঙামাটির কাউখালী উপজেলায় গতকাল বুধবার দুটি কমপ্লেক্স ও দুটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলায় ঘাগড়ায় নির্মিত শ্রম কল্যাণ কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ নবনির্মিত ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দীপংকর তালুকদার।
এর আগে গতকাল সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সাংসদ দীপংকর তালুকদার। বিদ্যালয়গুলো হলো কলাবাগান যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেক্সটাইল মিল আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা গেছে, ২০১৮ সালে শ্রম কল্যাণ কমপ্লেক্সের কাজ শুরু করে সেনা কল্যাণ সংস্থা। এতে রয়েছে পাঁচতলাবিশিষ্ট ৬টি ভবন। এর মধ্যে ১০৪ সিটের পুরুষ হোস্টেল, ৫১ সিটের মহিলা হোস্টেল, অফিসার্স ভবন, প্রশাসনিক ভবন ও বিদ্যুৎ সাবস্টেশন। একজন মেডিকেল কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান।
এদিকে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ দীপংকর তালুকদার।
এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন আরা সুলতানা।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে