
বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না। পাসপোর্ট অফিস থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাইফুল ইসলাম খান (১৭) ও শাহীন খান (১৯)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
ঘটনাটি ঘটে আজ বুধবার সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকানের কাছে।
নিহত সাইফুল ইসলাম খান হাইমচর উপজেলার নয়ানি লক্ষ্মীপুর গ্রামের খান বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে ও শাহীন খান একই বাড়ির নজরুল ইসলাম খানের ছেলে।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও শাহীন হাইমচর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। সাইফুল বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ও কাগজপত্র প্রস্তুত করছিল। তাকে সহায়তা করতে চাচাতো ভাই শাহীন খান সঙ্গে যান।
দুজন বাইকে করে চাঁদপুর পাসপোর্ট অফিসে যান। পরে কাজ শেষ করে বাইকযোগে বাড়ি ফিরছিল। আনুমানিক বেলা ১টার দিকে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকানের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাহিন খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তাঁরও মৃত্যু হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বাইকার ও আরোহী দুজনে ঘটনাস্থলে খুব দ্রুত যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এর মধ্যে সাইফুল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়।
তিনি বলেন, ‘জানতে পেরেছি, আহত শাহীনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। অভিযোগ না থাকায় পরিবারের কাছে সাইফুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৪০ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে