
একই দলের হলেও রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী—চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এ আসনে বিএনপির এই দুই প্রার্থীসহ মোট পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে অন্য তিনজনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী ও গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদার।
গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলের মনোনীত প্রার্থী ঘোষণা করেন। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট না করে ২৮ ডিসেম্বর একই আসনে গোলাম আকবর খন্দকারকেও মনোনয়ন দেয় দলটি। এরপর গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দুজনই মনোনয়নপত্র দাখিল করেছেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে তাঁর সন্তান সাকের কাদের চৌধুরী রাউজান উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই দিন গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর একই রিটার্নিং কর্মকর্তার হাতে আরও একটি মনোনয়নপত্র দাখিল করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এর আগে চট্টগ্রামের বিভিন্ন আসনে দলীয় মনোনয়ন না থাকায় একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও রাউজানের এই আসনে ব্যতিক্রম দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের আগেই বিএনপি চূড়ান্ত মনোনয়নের তালিকা নির্বাচন কমিশনে পাঠাবে। যেহেতু মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে, সে সময়ের মধ্যেই একজন প্রার্থী সরে দাঁড়াতে পারেন।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনটি অপরাধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায়। বিশেষ করে বিএনপির রাজনীতিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের দ্বন্দ্বকে কেন্দ্র করে এলাকায় গ্রুপিং, আধিপত্য বিস্তার এবং একাধিক সহিংস ঘটনার অভিযোগ রয়েছে।
এবার ভোটের মাঠেও এই দুই নেতা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। একই আসনে বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দিয়ে দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয় বিষয়টি নিয়ে দল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
পর্যালোচনায় জানা গেছে, বিএনপির এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে সম্পদের দিকে এককভাবে এগিয়ে আছেন গোলাম আকবর খন্দকার। অন্যদিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর চেয়ে তাঁর স্ত্রী ও সন্তানদের মিলিত সম্পদের পরিমাণ বেশি। এ ছাড়া গোলাম আকবরের তুলনায় গিয়াস উদ্দিনের নামে মামলার সংখ্যা বেশি।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৬ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে