
পরিবেশবান্ধব শিল্পায়ন, কার্বন নিঃসারণ হ্রাস ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ পেল পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার নেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান শিল্পপতি ও সমাজসেবায় একুশে পদক পাওয়া আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান ও পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম রিংকু।
এ বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে ৩০টি প্রতিষ্ঠান। পরিবেশবান্ধব কার্যপদ্ধতি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর গার্মেন্টস, টেক্সটাইল, চামড়া, ওষুধ, খাদ্য প্রক্রিয়াকরণ, স্টিল, শিপ-ব্রেকিং, শিপ-বিল্ডিংসহ বিভিন্ন খাতের কোম্পানিগুলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই তালিকা বাংলাদেশের শিল্প খাতের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি পরিবেশগত দায়িত্ব পালনের গুরুত্বকেও স্পষ্ট করেছে।
পিএইচপি থেকে প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশের অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান হিসেবে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি সুপরিচিত নাম। ২০০০ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান শুরু থেকেই টেকসই উন্নয়ন, শ্রমিক নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে কাজ করে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৭৭ জন শ্রমিক কর্মরত আছেন। এটি পিএইচপি ফ্যামিলির একটি গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠান, যার মূল দর্শন ‘সুখ, শান্তি ও সমৃদ্ধি’। প্রতিষ্ঠানটির দৃষ্টিভঙ্গি হলো ‘বিশ্বে টেকসই ও নিরাপদ শিপ রিসাইক্লিংয়ের পথপ্রদর্শক হওয়া।’ প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হংকং কনভেনশন ২০০৯ এবং আইএলওর শ্রম নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। মানবসম্পদ উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং প্রশিক্ষণের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান। বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৯ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে