
রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে লংগদু সদরের বড় হারিহাবা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত একজনের নাম বিদ্যাধন চাকমা তিলক, অন্যজন ধন্যমনি চাকমা।
দুইজন ইউপিডিএফের কর্মী তার সত্যতা নিশ্চিত করেছেন ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়ক সচল চাকমা।
এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবারে রাতে ইউপিডিএফের দুই কালেক্টর মনপুতি বাজার এলাকায় একটি বাড়িতে অবস্থান নিয়েছে বলে খবর পেয়ে প্রতিপক্ষের সশস্ত্র দলের সদস্যরা সেখানে হানা দেয়। আজ ভোরে তারা গুলি করে দুজনকে হত্যা করে পালিয়ে যায়।
ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়ক সচল চাকমা বলেন, ১৯০০ সালের শাসনবিধি বাতিল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউপিডিএফের চলমান আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে জেএসএস রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, জেএসএস কোনো সশস্ত্র দল নয়। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা সেখানে গেলে বিস্তারিত জানা যাবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে