
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. খায়রুল হাসান বেনুকে যুবদলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে মতলব উত্তর উপজেলায় যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। অনেক নেতা-কর্মী মনে করছেন, তাঁর প্রত্যাবর্তনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. খায়রুল হাসান বেনু বলেন, ‘আমি সব সময় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। কিছু ভুল-বোঝাবুঝির কারণে দল থেকে দূরে থাকতে হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে আবার সংগঠনে কাজ করার সুযোগ দিয়েছেন; এর জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে যুবদলকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে কাজ করে যাব। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে বিজয়ী করে বিএনপিকে চাঁদপুর-২ আসনটি উপহার দেওয়ার লক্ষ্যে নেতা-কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
উল্লেখ্য, (৩ জুন ২০২৫) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. খায়রুল হাসান বেনুকে মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে