
এবার গর্ভবতী কুকুরকে গাড়িচাপায় হত্যার ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের নিরাপত্তাপ্রহরীসহ দুজনের বিরুদ্ধে মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তফা এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী নাজবীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, আদালত অভিযোগটি এফআইআর হিসেবে নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অজ্ঞাতনামা দুই আসামির বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ৪২৮ তৎসহ ২০১৮-এর ৯৮ ধারায় শাস্তিযোগ্য অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ৪ ডিসেম্বর রাতে নগরীর ডিসি হিলে একটি গর্ভবতী কুকুরকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ এনে আদালতে নালিশি মামলার আবেদন করেন তোফাইল আহম্মদ (২৭) নামের এক যুবক।
মামলায় দুজন আসামির নাম-পরিচয় অজ্ঞাতনামা হলেও পেশায় একজন জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তারক্ষী ও অন্যজন গাড়িচালক বলে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ৪ ডিসেম্বর রাতে নগরীর কোতোয়ালি থানাধীন ডিসির বাসভবন থেকে একটি গাড়ি বের হওয়ার সময় নিরাপত্তাপ্রহরী ডিসি হিলের প্রধান ফটকের দরজা খুলে দেয়। ওই সময় ফটকের সামনে একটি গর্ভবতী কুকুর বসা ছিল।
এ সময় চালক গাড়ি চালিয়ে কুকুরটির ওপর দিয়ে চলে যায়। কুকুরটি পিষ্ট হয়েছে বুঝতে পেরেও চালক গাড়ি চালিয়ে চলে যান। এ ছাড়া নিরাপত্তাপ্রহরী কুকুরটিকে দেখতে পেয়েও তাঁকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি এবং কুকুরটি পিষ্ট হওয়ার পর তাঁকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি।
এই ঘটনায় চট্টগ্রামসহ সারা দেশের পশুপ্রেমীরা সংক্ষুব্ধ হয়েছে। ঘটনার পক্ষে সাক্ষ্য-প্রমাণ, স্থির ও ভিডিও চিত্র রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাদী তোফাইল আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করতে গেলে সেখান থেকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।’
উল্লেখ্য, ১ ডিসেম্বর পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আট কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুলকালাম ঘটে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। ওই মামলায় নিশি রহমান (৩৮) নামের এক গৃহবধূ গ্রেপ্তার হয়ে কারাগারে যান।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে