সারা দেশে শাটডাউনের অংশ হিসেবে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সড়ক অবরোধ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় ৪০০-৫০০ কোটা আন্দোলনকারী অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। ৩০ মিনিট চলা এই সংঘর্ষের পর ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনায় কয়েকজন ছাত্র আহত হন।
ঘটনাস্থলে রয়েছেন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল কাইয়ুম। তিনি বলেন, মোবাইল ইন্টারনেট কাজ করছে না। নতুন ব্রিজ এলাকায় প্রচুর বিজিবি ও পুলিশ ছিল। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ছোড়েন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অবরোধ করে রাখা হয়। ৩০ মিনিট সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এখন কোনো আন্দোলনকারী নেই।
শফিকুল হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘সরকার এখন আন্দোলনকারীদের ছাত্রদল-শিবির বানাতে ব্যস্ত। এগুলো পুরোনো নাটক। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
এ বিষয়ে পুলিশের বাকলিয়া জোনের ডিসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৯ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে