
চট্টগ্রামে সিআরবিতে আবহমান বাংলার ঋতুরাজ বসন্ত বরণের উৎসব মাঝপথে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। সিআরবি শিরীষতলায় আজ শনিবার সকালে শুরু হওয়া এই উৎসব বিকেলে দ্বিতীয় পর্বের শুরুর কিছু সময় আগে বাতিল করা হয়। এর আগে সকালে আবৃত্তি সংগঠন ‘প্রমা’র আয়োজনে ‘বসন্ত উৎসব’ অনুষ্ঠান শুরু হয়। এতে বাংলার চিরাচরিত সাজে শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়।
‘দ্য ভায়োলিনিস্ট চিটাগংয়ের’ যন্ত্রসংগীত বাদনের মধ্য দিয়ে সূচনা হয় উৎসব। এরপর ‘ওডিসি অ্যান্ড ড্যান্স মুভমেন্ট সেন্টার, নটরাজ নৃত্যাঙ্গন, নৃত্যানন্দ, নৃত্যরূপ একাডেমি, কৃত্তিকা নৃত্যালয়ের শিল্পীরাও দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তোলে। ফাঁকে ফাঁকে ছিল একক গান ও আবৃত্তিশিল্পীদের পরিবেশনা। সকাল থেকে শুরু হওয়া বসন্ত উৎসব রাত ৮টার আগে শেষ করার পরিকল্পনা ছিল আয়োজক সংগঠনের।
রেলওয়ে মালিকানাধীন সিআরবি শিরীষতলায় রেলওয়ের অনুমতি নিয়ে দুই পর্বের এই অনুষ্ঠান বেলা ১টা পর্যন্ত চলার পর খাবারের বিরতি দেওয়া হয়। বেলা ৩টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর কথা ছিল। কিন্তু এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ ‘অনিবার্যকারণবশত’ মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করে। এ সময় স্পনসর প্রতিষ্ঠান মঞ্চ গুটিয়ে ফেলে। পরে আয়োজকসহ অন্যরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান না চালিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
আয়োজক সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবারের মতো রেল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই শিরীষতলায় বসন্ত উৎসব আয়োজন করা হয়। দুপুরে আমরা খাবারের বিরতি দিই। বিকেলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর আগে হঠাৎ রেল কর্তৃপক্ষ ফোন করে আমাদের মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করার সিদ্ধান্তের কথা জানায়। ওনারা কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা ওনারাই ভালো বলতে পারবেন। এ ধরনের ঘটনা আগে কখনো হয়নি।’
রাশেদ বলেন, ‘আমরা বাইরে বিভিন্ন কথা শুনেছি। এরপর বিষয়টি নিয়ে আর ঝামেলায় না গিয়ে আমরা অনুষ্ঠান না করে সেখান থেকে চলে আসি।’
সংগঠনটির অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল থেকে শুরু হওয়া বসন্ত উৎসব রাত ৮টার আগে শেষ করার পরিকল্পনা ছিল আয়োজক সংগঠনের।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে