
চট্টগ্রাম নগরীতে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির দুটি গোরখোদক (হগ ব্যাজার) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা রয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন-আমজাদ হোসেন ওরফে আমজু (২৬) ও মো. শাকিব (২২)। তাঁরা নগরের বাকলিয়া থানা এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্ত থেকে শহরের দিকে আসা অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আমজাদ হোসেন বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে গোরখাদক দুটি এক ব্যক্তি চট্টগ্রামে নিয়ে আসে। কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় আসার পর বন্যপ্রাণী হাতবদল হয়। এগুলো খুলনায় নিয়ে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল।
আব্দুর রহিম বলেন, প্রাণী দুটি উদ্ধারের পর প্রথমে তাঁদের শনাক্ত করা যায়নি। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটকে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোকে গোরখোদক হিসেবে শনাক্ত করেন। তাদের মতে, ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের-আইইউসিএন’ করা তালিকা অনুযায়ী এই প্রাণী সংকটাপন্ন প্রজাতির।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে