
দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগসহ সব রাজনৈতিক সংগঠনকে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরাও।
গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ৯টার দিকে চট্টগ্রাম শহরের চাঁদগাও এলাকায় চুয়েট শিক্ষার্থীবাহী সাঙ্গু বাসে হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, এই হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগসহ সব রাজনৈতিক সংগঠনকে বয়কটের আহ্বান জানাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ‘যে সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নিজেদের সহপাঠীদের ওপরই হামলা চালাতে পারে, এমন সংগঠন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকতে পারে না। এতে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। এমন সংগঠন আমরা চাই না।’
এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান আল বিরুনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘চলমান কোটা আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে, আমরা চুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বয়কট করছি।’
আবু রায়হান আল বিরুনী ফেসবুকে আরও উল্লেখ করেন, যারা এই বয়কট মানবে না অথবা আন্দোলনের বিরোধী কোনো পদক্ষেপ নেবে, তাদের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সহাবস্থানে সম্পূর্ণরূপে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাফুজুর রহমান মোহাব্বত বলেন, ‘সারা বাংলাদেশে আজকের আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের যৌথ ও ন্যক্কারজনক হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হন এবং অনেকেই আহত হন। এ ছাড়া আজ রাতে চুয়েট বাসে ছাত্রলীগের হামলা হয় এবং আমার বোনদের লাঞ্ছিত করা হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, চুয়েটে সব ছাত্ররাজনীতি ও রাজনৈতিক কর্মকাণ্ড এখন থেকে নিষিদ্ধ থাকবে। কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাস ত্যাগ করব না। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন চালিয়ে যাব। যারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে কাজ করবে, তাদের সর্বাত্মকভাবে বয়কট করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে