চট্টগ্রামের কর্ণফুলীতে বালুবোঝাই ট্রাকচাপায় বনজিকা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা ওই এলাকার স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলে মারা যান বৃদ্ধা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং বালুবোঝাই ট্রাকটি জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পলাতক চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।
প্রসঙ্গত, চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সড়কে সন্ধ্যার পর থেকে ভেজা বালুভর্তি খোলা ট্রাকগুলো দাপিয়ে বেড়ায়। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ড্রাম্প ট্রাক ছাড়াও ট্রাক, ট্রাক্টর ওভার লোড, বেপরোয়া গতি ও খোলা অবস্থায় বালু নিয়ে যাওয়ায় সড়কে দুর্ঘটনা ও বায়ুদূষণ ঘটছে।

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
১৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
২৯ মিনিট আগে
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, রেশম উৎপাদনের সঙ্গে জড়িত ১১ হাজার ৫০০ বোসনি আছে। তাঁরা মুক্তিযোদ্ধাদের মতো।
৩৩ মিনিট আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল বা ধর্ম দেখে আসেনি, ত্রাণ বিতরণেও তেমনি কোনো দল-মত দেখা হবে না।
৪১ মিনিট আগে