
কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকার কারণে আজ রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রামের চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার অংশ থেকে কোনো ফেরি ছাড়েনি। ফলে এই পথ দিয়ে রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে ফেরি না চলায় বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী। বিকল্প হিসেবে ইঞ্জিনচালিত নৌকায় নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। এ ছাড়া কিছু গাড়ি ঘুরপথে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।
আজ বেলা ২টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে কথা হয় এই রুটে চলাচলকারী যাত্রী মো. জাহিদুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, মো. লিয়াকত আলীসহ অনেক যাত্রী ও চালকের সঙ্গে। তাঁরা জানান, সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের।
চন্দ্রঘোনো ফেরিঘাট এলাকা পরিদর্শনে আসা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমা বলেন, কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ে দিয়ে আজ সকাল থেকে পানি ছাড়ার ফলে কর্ণফুলীর স্রোত বেড়ে গেছে। এর ফলে ফেরি চলাচল নিরাপদ না হওয়ায়, কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৮টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, এমনিতেও কর্ণফুলী নদীতে জোয়ার হলে পন্টুনের সিঁড়িতে পানি উঠে ডুবে যায়। ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে