
চট্টগ্রামে ট্রলারে করে বিপুল পরিমাণ ডিজেল ও গ্যাসভর্তি সিলিন্ডার মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টিম।
দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাংবাদিকদের জানান, কোস্ট গার্ডের অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি করে প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাসভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১২ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব জ্বালানি মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানান তিনি।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে আটজন রোহিঙ্গা নাগরিক। এই বোট ব্যবহার করে মানব পাচারকারীরা ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানে এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে বলে যোগ করেন সাব্বির আলম সুজন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে