দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে শনিবার (৩১ জানুয়ারি) পর্যটকদের ভ্রমণ শেষ হয়েছে। সরকারের সিদ্ধান্তে চলতি মৌসুমে ডিসেম্বর ও জানুয়ারি মাসে দৈনিক দুই হাজার করে পর্যটক দ্বীপে রাতযাপন ও ভ্রমণের অনুমতি পায়। পরিবেশ-প্রতিবেশ রক্ষায় দুই বছর ধরে সরকার দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ করে আসছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে ১ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর টানা ৯ মাস পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। আজ শনিবার ছিল পর্যটক ভ্রমণ ও রাতযাপনের শেষ দিন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী, পর্যটন মৌসুমের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাওয়ার সুযোগ রয়েছে। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে কেবল রাতযাপনের সুযোগ দেওয়া হয়। ১২টি নির্দেশনা মেনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজে করে ট্রাভেল পাস নিয়ে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণ করেন।
এসব নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার সদর ও টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ছয় সদস্যের দুটি কমিটি ছিল।
বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন টেকনাফের একটি ইউনিয়ন। ২০২৩ সাল থেকে মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে টেকনাফ থেকে নাফ নদী হয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর পর থেকে ১২০ কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচল করে আসছিল।
সেন্ট মার্টিন রুটের জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, দুই মাসে ৭টি জাহাজে ১ লাখ ১০ হাজারের মতো পর্যটক ভ্রমণ করেছেন। গত বছরও একই পরিমাণ পর্যটক দ্বীপে ভ্রমণে গিয়েছিলেন।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি ছিল। ১ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দ্বীপে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৮ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে