চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। থানা-পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার (৬ এপ্রিল) সকালে জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে এক নারীর লাশ দেখতে পান এলাকাবাসী। ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাঁর পরনে কালো রঙের সালোয়ার-কামিজ। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ গেছে। তাঁর পরিচয় শনাক্তসহ সার্বিক আইনি প্রক্রিয়া চলমান।

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে মোট ৯৭২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে যাত্রী ও কার্গো পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বিমান চলাচলে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হয়েছে।
৩ মিনিট আগে
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্বহালের নির্দেশের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড়ে
৫ মিনিট আগে
সিলেটে হাম আক্রান্ত চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্যসচিব ইমরান হোসেন সোহাগ (২৭) খুনের ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের চার দিন পর আজ সোমবার (৬ এপ্রিল) ঈশ্বরদী থানায় মামলাটি রেকর্ড করা হয়।
৯ মিনিট আগে