
জুরাছড়ি আওয়ামী লীগে যোগদান করেছেন বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা এবং বনযোগীছড়া ও জুরাছড়ি ইউপির আটজন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
উপজেলা আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্য সাবিনা চাকমা, ননাবী চাকমা, জয়া চাকমা, সাধারণ ওয়ার্ড সদস্য রনঞ্জয় চাকমা, সুশান্ত চাকমা, দিপায়ন চাকমা ও জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ড সদস্য চারু বিকাশ চাকমা ও কিরণ কুমার চাকমা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
পরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন যোগদান করা ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। দীপংকর তালুকদারের নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সহসভাপতি বিনীময় চাকমা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উত্তম চাকমা, সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, সদস্য পল্লব দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগে যোগদানের কথা নিজেই জানিয়েছেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আওয়ামী লীগের কার্যক্রম শক্তিশালী করতে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ যোগদানকারীদের দল সাদরে গ্রহণ করেছে। আমরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে