
চট্টগ্রামে ডিজিএফআই পরিচয়ে রাষ্ট্রায়ত্ত যমুনা ওয়েল কোম্পানির সাবেক এমডির বাসাসহ একটি ভবনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে চারজনকে আবার দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।
চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশের জিআরও শাখার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবারও রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—ওয়াজেদ রাকিব (৩৬), মো. হোসেন (৪০), মো. রোকন (৩৯) ও মো. মহিউদ্দিন (৪৫)।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে এই চারজনসহ মোট ১২ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে আদালতে প্রচার হয়। তবে শেষ পর্যন্ত তাঁরা জবানবন্দি দেননি। পরে মামলার তদন্ত কর্মকর্তা ওই দুজনসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে চার আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন কাজী শরীফুল ইসলামের আদালত। বাকি আট আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—রুবেল হোসেন (২৫), আব্দুস সবুর (৩৭), ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), হারুন আর রশীদ (৪১), ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫) ও শওকত আকবর ইমন (২৮)।
গত ২৪ জানুয়ারি রাতে ডিজিএফআই পরিচয়ে নগরীর অভিজাত আবাসিক এলাকা দক্ষিণ খুলশীতে ভবনের নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে একটি ভবনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির বিষয়টি টের পেয়ে ফ্ল্যাটের বাসিন্দারা ১২ জনকে ভবনের ভেতর আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের থানায় নিয়ে যায়। পরদিন ২৫ জানুয়ারি ওই ভবনের বাসিন্দা ও যমুনা ওয়েলের সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারী বাদী হয়ে খুলশী থানায় আটক ১২ জনসহ মোট ২০ জনের নামে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত ১২ জনকে তিন দিন করে রিমান্ডে দিয়েছিলেন।
আটকদের মধ্যে বিদেশ ফেরত, সাবেক ব্যাংকার, সামরিক বাহিনীর সদস্য, বালু সরবরাহকারী ও দোকানের কর্মচারী রয়েছে। এ ছাড়া তেমন কোনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
১৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩১ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৭ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
৪৪ মিনিট আগে