
চট্টগ্রামের বহদ্দারহাটে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাতে চট্টগ্রাম বহদ্দারহাটে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আহত চারজনই ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা মোটামুটি ভালো।’
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট চত্বরে সমাবেশ শেষ করেন বিক্ষোভকারীরা। পরে তাঁরা টাইগারপাস, জিইসি মোড় ও বহদ্দারহাটে সমাবেশ করেন। সন্ধ্যা ৬টার দিকে দুই নম্বর গেটে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটে। এরপরই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।
এর আগে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে