
চট্টগ্রাম নগরীতে অপহরণ মামলায় গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দী সাত বছরের এক শিশুকে আদালতের আদেশে মুক্তি দেওয়া হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম এই আদেশ দেন।
আদেশে আরও উল্লেখ করা হয়, মুক্তির আদেশপ্রাপ্ত সাত বছর বয়সী শিশুটির বাবা জীবিকা নির্বাহের জন্য বঙ্গোপসাগরে মাছ শিকারে ব্যস্ত আর মা কারাগারে। শিশুটির আর কোনো অভিভাবক না থাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখার অনুমতি দেওয়া হলো।
এর আগে গত শুক্রবার নগরের ষোলোশহর এলাকায় চার বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে সাত বছরের ওই শিশুর বিরুদ্ধে মামলার পর তাকে হেফাজতে নেয় পাঁচলাইশ থানা-পুলিশ।
এরপর আদালতে পাঠালে ওই দিন শিশুটিকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর আদেশ দেন।
সাত বছরের শিশুর বিরুদ্ধে অপহরণ মামলা নিয়ে নানা সমালোচনা ওঠায় চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শিশুটির জামিন প্রার্থনা করেন।
পরে আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজের নির্দেশে শিশুটিকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়েছে।
ইতিপূর্বেও চট্টগ্রামে হাটহাজারীতে সাত বছরের এক শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছিল উল্লেখ করে ঘটনার সঙ্গে যাঁদের গাফিলতি রয়েছে, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
শিশু আইন, ২০১৩-এর ৪৪(১) ধারামতে, ৯ বছরের নিচে শিশুকে কোনো অবস্থায় গ্রেপ্তার বা ক্ষেত্রমতে আটক রাখা যাবে না।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে