সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার ঠিক ১ মাস ১দিন পর এমভি আবদুল্লাহর নাবিক মো. নুরুদ্দিন ফিরছেন চট্টগ্রামে। তাঁর সঙ্গে ফিরছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আরও ২২ নাবিক।
মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-১ ছুঁয়ে নাবিকেরা ফিরবেন নিজেদের পরিবারের কাছে। এ নিয়ে সংশ্লিষ্ট সকলের আনন্দের কোনো শেষ নেই। এতদিন পর প্রিয়জনদের বরণ করতে নাবিকদের পরিবারের সদস্যরা নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন।
এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণ শাহমীর পুর এলাকার বাসিন্দা নাবিক মো. নুরুদ্দিনের স্ত্রীর প্রস্তুতি ভিন্ন ধাচের। এ দম্পতির ২ বছর ৬ মাসের একমাত্র সন্তান সাদ বিন নুরকে নিয়ে নুরুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ভিন্ন মাত্রার সেই আয়োজনের অংশ হিসেবে বানিয়েছেন দুইটি চকলেট কেক।
একটি ৩ পাউন্ডের। অপরটি দেড় পাউন্ডের। তিন পাউন্ডের কেকটিতে জাহাজের লোগো ব্যবহার করা হয়েছে।
ওই কেকের গায়ে লেখা হয়েছে, ‘ওয়েলকাম ব্যাক’। দেড় পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের জন্য। বাড়িয়ে আসার সঙ্গে সঙ্গে কেকটি কাটা হবে নুরুদ্দিন, তার স্ত্রী ও সন্তান মিলে। এমনটিউ জানালেন জান্নাতুল ফেরদৌস।
তিন পাউন্ডের কেকটি তৈরি করা হয়েছে মো. নুরুদ্দিনের সহকর্মী নাবিকদের জন্য। কিন্তু কীভাবে খাওয়াবেন এই কেক। এমন প্রশ্নের জবারে জান্নাতুল ফেরদৌস জানান, ‘সুযোগ হলে তাদেরকে চট্টগ্রাম বন্দরে আসার পরপরই কেক খাইয়ে স্বাগত জানানো হবে।’
উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। অপহরণের দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এ এয়ারক্রাফট থেকে দস্যুদের নির্ধারিত স্থানে তিনটি ব্যাগভর্তি ডলার পৌঁছানো হয়। মুক্তির পর জাহাজটি ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে।
এরপর গত ২৯ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আরেক বন্দর মিনা সাকারা থেকে ৫৬ হাজার ৩৯১ মেট্রিকটন চুনাপাথর নিয়ে আসা এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করল।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে