
চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার নগরীর হালিশহর বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ফজলুল করিম সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর থেকে আমদানি করা লোহার স্ক্রাপ খালাস করে পোর্ট কানেক্টিং রোড দিয়ে যাচ্ছিল আবুল খায়ের কোম্পানির (একেএস) একটি ট্রাক। চলন্ত অবস্থায় ট্রাকের পেছন দিয়ে উঠে কয়েকটি কিশোর লোহার স্ক্রাপ রাস্তার ওপর ফেলছিল। একপর্যায়ে ট্রাকচালক ও তাঁর সহকারী বিষয়টি বুঝে ওয়াপদা এলাকায় গাড়ি থামান। গাড়ি থেকে নেমে তাদের ধরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সেখানে হাজির হন ফজলুল করিম।
তিনি চালককে আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসে তাঁর সঙ্গে কথা বলতে চাপ দেন। কথা–কাটাকাটির একপর্যায়ে সেখানে আসে হালিশহর থানার টহল পুলিশ। বিষয়টি সমাধান করতে গেলে এবং গাড়ি ছাড়তে বললে পুলিশের ওপর ক্ষিপ্ত হন ফজলুল।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনীকে বিষয়টি জানালে সেনা টহল দল সেখানে যায়। কিন্তু ফজলুল সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অশালীন কথাবার্তা বললে তাঁকে আটক করেন সেনাসদস্যরা। পরে তাঁকেসহ দুজনকে থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আজকের পত্রিকাকে জানান, আটক ফজলুল করিম বর্তমানে থানাহাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৫ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১২ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
২৯ মিনিট আগে