নিবন্ধন না থাকা, চিকিৎসক ও ল্যাব টেকনোলজিস্ট না থাকায় নোয়াখালীর সদর উপজেলা ও জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে ১০টি অবৈধ ডেন্টাল ক্লিনিক সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। একই সঙ্গে আরও একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবিন। অভিযানে সহযোগিতা করেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. যিশু দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযান সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে জেলা শহর মাইজদী ও কয়েকটি ইউনিয়নে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানকালে নিবন্ধন, বৈধ কোনো কাগজপত্র, চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় মাইজদীর ৮টি ডেন্টাল ক্লিনিক ও চরমটুয়া ইউনিয়নে ২টি ডেন্টাল কেয়ার সিলগালা করে দেওয়া হয়েছে।
সিলগালা করা হয়েছে দি ডেন্টাল পয়েন্ট, মা ডেন্টাল কেয়ার, জামাল দন্ত চিকিৎসালয়, মডার্ন ডেন্টাল কেয়ার, নোয়াখালী ডেন্টাল কেয়ার, নাজমুল ডেন্টাল কেয়ার, নিপেন ডেন্টাল কেয়ার, আশা ডেন্টাল কেয়ার, মেঘ ডেন্টাল কেয়ার ও জাহানার ডেন্টাল।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেলা শহর মাইজদীতে মোট ১১টি ডেন্টাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করি। এরমধ্যে বৈধ কাগজপত্র, চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকায় ৮টি ডেন্টালকে সিলগালা করে তালা ঝুলিয়ে দিয়েছি।’
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ি আমরা আজ জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। আমাদের একাধিক দল এ অভিযান পরিচালনা করি। সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ১০টি ডেন্টাল ক্লিনিক বন্ধ করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো ক্লিনিক ও হাসপাতাল পরিচালনা করা যাবে না। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে