
চট্টগ্রামের বাঁশখালী থেকে স্বামীর সঙ্গে ঈদ করতে শ্বশুরবাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রুজিনা আক্তার (২৮)। গতকাল রোববার দুপুরে বাঁশখালীর পিএবি সড়কের দমদমার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি বাঁশখালীর বাণীগ্রামে বেড়াতে গিয়েছিলেন রুজিনা। ঈদ সামনে থাকায় স্বামী আলী আকবর সুমন (৩২) তাঁদের আনতে যান শ্বশুরবাড়ি। বেলা ২টার দিকে মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আনোয়ারার উদ্দেশে রওনা দেন তিনি।
কিন্তু পথে পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে চারজনই ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক রুজিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী আলী আকবর সুমন, তাঁদের দুই ছেলে সানাম (১০) ও আট মাসের শিশু আরিয়ান।
আলী আকবরের চাচাতো ভাই আবদুর রহিম বলেন, ‘আমরা সন্ধ্যা ৭টার সময় হাসপাতাল থেকে লাশ এনে দাফন কাজ করছি। ঈদের আগের দিন এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠাই। ঘটনার পর বাসটি চলে যাওয়ায় আটক করা যায়নি, আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে