চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার কাছেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইসমাইল (৩০) নামের এক ভ্রাম্যমাণ চা-দোকানি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নগরীর লালদীঘির পাড়ে জেলা পরিষদ ভবনের বিপরীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের পুরোনো কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইসমাইল লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি লালদীঘির পাড় ও আশপাশের এলাকায় সাইকেলে ঘুরে চা বিক্রি করতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইসমাইল সাইকেলে করে লালদীঘির পাড় থেকে ফিরিঙ্গিবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালিমুখী সড়কে তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে।
ওসি আরও বলেন, ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ইসমাইল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে