
চট্টগ্রামের বোয়ালখালীতে অপহরণের শিকার গেগেনার ত্রিপুরা (৪৫) নামে এক রিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর একটি ঘর থেকে শিকল বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়। উদ্ধারের পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
গেগেনার ত্রিপুরা বান্দরবানের রুমা উপজেলার জৈতুনপাড়ার লাফেহা ত্রিপুরার ছেলে। তিনি চট্টগ্রাম নগরীতে রিকশা চালান। এর আগে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর স্ত্রী একজন পোশাকশ্রমিক।
আটককৃতরা হলেন বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী রুস্তম মাঝি বাড়ির মৃত আবদুল কুদ্দুছের ছেলে আব্দুল করিম (২৭) এবং ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী বাড়ির মৃত আবুল কাসেমের ছেলে মো. মঈন উদ্দিন (২৬)।
জানা গেছে, ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে নগরীর আগ্রাবাদ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে গেগেনার ত্রিপুরাকে বোয়ালখালীতে নিয়ে আসে অপহরণকারীরা। এরপর একটি ঘরে কোমরে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাঁকে। তাঁর চলে প্রচণ্ড নির্যাতন। আটকাবস্থায় অল্প করে পানি দেওয়া হতো। চিৎকার যেন না করতে পারেন, সে জন্য মুখে স্কচটেপ লাগিয়ে রাখা হতো।
গেগেনার ত্রিপুরা বলেন, চট্টগ্রাম নগরীতে রাজমিস্ত্রির কাজের সুবাদে আবদুল করিম ইমন নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিন মাস আগে ইমনের মোবাইল ফোনে গান শোনার সময় এক ব্যক্তি বিপদে পড়ার কথা জানিয়ে কল করার জন্য সহযোগিতা চান। এ সময় তিনি ইমনের মোবাইল ফোনটি ওই ব্যক্তিকে দেন। কিন্তু ওই ব্যক্তি ফোনটি নিয়ে পালিয়ে যান। এর পর থেকে ইমন ও তাঁর সহযোগীরা তাঁর কাছে মোবাইল ফোনের ক্ষতিপূরণ দাবি করে আসছিলেন।
গেগেনার দাবি, ১৯ জানুয়ারি আগ্রাবাদে রিকশা চালিয়ে যাওয়ার সময় ১০-১২ জন যুবক তাঁকে আটকে মারধর করেন। এরপর চোখ বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে যান। তাঁরা ইমনের মোবাইল সেটটির ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা এবং মুক্তিপণ হিসেবে আরও ৯০ হাজার টাকা দাবি করেন। তাঁকে মুক্ত করতে ধারদেনা করে ১ লাখ ২০ হাজার টাকা জোগাড় করেছিলেন তাঁর স্ত্রী। এর মধ্যে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে বন্দিদশা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুফিয়ান সিদ্দিকী বলেন, পুলিশ গেগেনাকে হাসপাতালে নিয়ে এলে ভর্তি করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে