
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় বেড়েছে। ঈদের দ্বিতীয় দিন রোববার সকাল থেকেই সৈকতে উপচে পড়া দর্শনার্থী দেখা যায়। তবে আনন্দঘন পরিবেশের মাঝেই বেপরোয়া মোটরসাইকেল ও বিচ বাইকারদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন পর্যটকেরা।
অভিযোগ রয়েছে, সৈকতে প্রবেশপথে নির্ধারিত পার্কিংয়ে মোটরসাইকেল না রেখে অনৈতিক সুবিধার বিনিময়ে কিছু ব্যক্তি সৈকতে মোটরসাইকেল নামাতে দিচ্ছেন। ফলে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেপরোয়া গতিতে ঘুরে বেড়াচ্ছেন বাইকাররা। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি অনেক ক্ষেত্রে নারী পর্যটকদের বিরক্ত করার ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে পর্যটকদের সঙ্গে মোটরসাইকেল চালকদের মাঝে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে।
রোববার বিকেলে সৈকত ঘুরে দেখা যায়, মোটরসাইকেল ও বিচ বাইকগুলো বেপরোয়া গতিতে সৈকতের বালুচরে ছুটে বেড়াচ্ছে। এতে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকেরা। অনেক শিশু ভয়ে অভিভাবকদের হাত ছেড়ে দূরে যেতে পারছে না। তা ছাড়া নারী পর্যটক দেখলেই বাইকের গতি বাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিও করে তারা।
জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল ও দেশের প্রধান সমুদ্র বন্দর একসঙ্গে দেখার সুযোগ হওয়ায় পর্যটকদের কাছে পারকি সমুদ্র সৈকত বেশ জনপ্রিয় হয়ে উঠে। এ ছাড়া সময় বাঁচাতে পর্যটকরা কক্সবাজার কিংবা কুয়াকাটা না গিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন। ঈদের প্রথমদিন থেকে এখানে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। অনেক পর্যটকরা পরিবার নিয়ে ঘুরতে আসেন। সৈকতের ওপরে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও পারকি বীচ ও ফুলতলী পার্কিংয়ে লোকজন টাকার বিনিময়ে এসব মোটরসাইকেল নামিয়ে ইচ্ছামতো ছুটাছুটি করে বাইকাররা। এজন্য পর্যটকরা ট্যুরিস্ট পুলিশের নজর না থাকা ও সৈকতে দায়িত্বরতদের দায়ী করেছেন।
পটিয়া থেকে বেড়াতে আসা নারী পর্যটক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সৈকতে মোটরসাইকেলের ভয়ে বাচ্চারা একটু মুক্তভাবে দৌড়াদৌড়ি করতে পারছে না। বিরক্তিকর পরিস্থিতির শিকার হচ্ছি। এমন ঈদেও এদের কাছ থেকে রেহাই পাচ্ছে না পর্যটকরা।’
রিফাতুল ইসলাম, আনোয়ার হোসেন, জাহেদুল আলমসহ বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী জানান, মূল প্রবেশপথ দিয়ে তারা প্রবেশ করেছেন সৈকতে। এরজন্য তাদের অতিরিক্ত টাকাও দিতে হয়েছে।
পারকি বীচ ও ফুলতলী পার্কিং ইজারাদার লিয়াকত আলী বলেন, ‘কোনো অবস্থাতে গাড়ি সৈকতে নামানোর সুযোগ নেই মূল প্রবেশ পথ দিয়ে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা ভিন্ন পথে সৈকতে গাড়ি নামাচ্ছে।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। এরপরও পুলিশকে ফাঁকি দিয়ে কিছু অসাধু লোক সৈকতে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ে। পর্যটকরা যেন নির্বিঘ্নে ঘুরতে পারে সে ব্যবস্থা করা হবে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ, মোটরসাইকেলের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বেনাপোল বন্দরে পুলিশের ছত্রচ্ছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে প্রতারক চক্র। প্রতিদিন লাখ লাখ টাকা ছিনতাই হচ্ছে। আজ মঙ্গলবার এক পাসপোর্টধারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
১১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে গেছে বসতবাড়ি ও দোকানপাট। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
যশোর থেকে খুলনায় ঘুরতে নিয়ে এসে স্ত্রীকে ধাক্কা দিয়ে রূপসা নদীতে ফেলে দিলেন স্বামী। আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলনার রূপসা নদীতে ঘটনাটি ঘটে।
১৬ মিনিট আগে