সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের পাশাপাশি দোকানভাড়ার টাকা আত্মসাতের ঘটনায় দুদকের করা মামলায় চট্টগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৩ নম্বর নারায়ণহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, ইউনিয়ন পরিষদের সাবেক পাঁচ মেম্বার জামাল উদ্দিন, শামসুল আলম, আশুতোষ চক্রবর্তী, ইসমাইল হোসেন ও সাবেক মহিলা মেম্বার ফেরদৌস বেগম এবং তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মো. তৈয়ব, মোজাফফর কামাল চৌধুরী ও রফিকুল ইসলাম।
এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন প্রার্থনা করেন। এ সময় আদালত শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বলে জানান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কবির হুসাইন।
মামলার নথি থেকে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে পাঁচটি প্রকল্পে সরকারি বরাদ্দের ৭ লাখ ২৫ হাজার ৪৭১ টাকা এবং ইউনিয়ন পরিষদের অধীন বিভিন্ন দোকানের ভাড়া বাবদ ৪ লাখ ৯২ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের তদন্তে ২০১১-১২ থেকে ২০১৫-১৬ অর্থবছরে এসব অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে উঠে আসে। সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় পরে ২০১৯ সালের ৭ আগস্ট চট্টগ্রামে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২-এ তৎকালীন উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলার তদন্ত শেষে পরে দুদক ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, একই ইউনিয়ন পরিষদের পাঁচ মেম্বার, তিনজন ঠিকাদারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে