
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম সুমন ও এনি আক্তার দম্পতি। ১০ বছর নিঃসন্তান থাকার পর প্রসূতি বিশেষজ্ঞ ফরিদা ইয়াসমিন সুমির তত্ত্বাবধানে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (IUI) পদ্ধতির মাধ্যমে এই পাঁচ নবজাতকের জন্ম। এটি নগরীর পিপলস হাসপাতালে হলেও সেখানে তাদের অবস্থা সংকটাপন্ন ছিল।
পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পার্ক ভিউ হসপিটালের এনআইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চলতে থাকে নিবিড় চিকিৎসা। অবশেষে পাঁচ নবজাতক সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যায়। এতে খুশি এই দম্পতি।
এই বিষয়ে হসপিটালের পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিবিড় পর্যবেক্ষণ, আধুনিক চিকিৎসাব্যবস্থা ও নিরবচ্ছিন্ন পরিচর্যার মাধ্যমে একে একে পাঁচটি শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পায়।
প্রসূতি বিশেষজ্ঞ ফরিদা ইয়াসমিন সুমি ও শিশুবিশেষজ্ঞ আব্দুর রাজ্জাক জানান, উন্নত চিকিৎসা নিশ্চিত করলে এসব ক্ষেত্রে যে সুফল পাওয়া যায় সুমন-এনি দম্পতির পাঁচ সন্তানের সুস্থতা তার উজ্জ্বল প্রমাণ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে