
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা হাসপাতালের গাড়ি ও ফার্মেসির গ্লাস ভাঙচুর করেছে। এ সময় তাদের বাধা দিতে গিয়ে হাসপাতালের চার নিরাপত্তা প্রহরী আহত হন। গতকাল শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
ডা. প্রবীর খিয়াং জানান, গতকাল সকাল ১০টায় হাসপাতালের মাঠে স্থানীয় এক যুবকের সঙ্গে এক রিকশাচালকের কথা-কাটাকাটি হচ্ছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই যুবক রিকশাওয়ালাকে মারধর করলে ওই সময় সেখান দিয়ে যাওয়া চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালকপ্রধান রেভারেন্ড দিলীপ সরকার এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁর সঙ্গে যুবকের বাগ্বিতণ্ডা হয়। তখন কাছে দায়িত্বরত হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ছুটে এলে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ ঘটনার রেশ ধরে ওই যুবক রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম এবং লিচুবাগান এলাকা থেকে লোকজন নিয়ে আসেন। ওই যুবকের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে প্রায় ২০ জনের মতো একটি দল গতকাল সন্ধ্যা ৭টায় হাসপাতালে হামলা করে। তারা হাসপাতালের গাড়ির গ্লাস এবং ফার্মেসির গ্লাস ভাঙচুর করে চলে যায়। হাসপাতালের পরিচালক আরও জানান, মাত্র ৩ মিনিটে হামলাকারীরা এই তাণ্ডব চালায়। হাসপাতালের নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাঁদের লাঠি দিয়ে আঘাত করে ওই যুবকেরা। এতে হাসপাতালের নিজস্ব নিরাপত্তা প্রহরী সিরাজ, নুরুল আলম, জুনু, উচিং মারমা আহত হয়েছেন।
এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা সিমসন চাকমা অজ্ঞাতনামা যুবকদের আসামি করে কাপ্তাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গতকাল সন্ধ্যার পর পুলিশ ফোর্স হাসপাতালে যান। এ ঘটনায় তদন্তপূর্বক দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে