
গোপনে আরেক বিয়ে করায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায়।
নিহত মো. আলাউদ্দিন (৩৬), নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীতে দীর্ঘ সময় বসবাস করছেন। অপর দিকে গ্রেপ্তার নূরজাহানের (২৩) বাড়িও নোয়াখালীর মাইজদী এলাকায়। তাঁরা দুজন হালিশহরের বসুন্ধরা আবাসিকে মর্জিনার মার কলোনির একটি ভাড়া বাসায় থাকতেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন কখনো রিকশা চালাতেন, আবার কখনো ইটভাটায় শ্রমিক বা দিনমজুরের কাজ করতেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিয়ে করেছিলেন। নয় বছর আগে তার সঙ্গে নূরজাহানের বিয়ে হয়। এর আগে তিন স্ত্রীকে আলাউদ্দিন তালাক দেন।
ওসি বলেন, দেড় মাস আগে আলাউদ্দিন গোপনে আরেকটি (পঞ্চম) বিয়ে করেন। নতুন স্ত্রীকে তিনি গ্রামের বাড়িতে রাখতেন। এই বিয়ের খবর কোনোভাবে জেনে যান নূরজাহান। পরে উভয়ের মধ্যে পারিবারিক কলহ তৈরি হয়। এতে ক্ষোভ থেকে স্বামীকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন নূরজাহান।
তিনি আরও বলেন, গতকাল রাত আড়াইটায় ঘুমানোর সময় নূরজাহান ‘দা’ দিয়ে আলাউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে গিয়ে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার ও নূরজাহানকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছে বলে জানান তিনি।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৬ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে