
চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে টিলা কাটার ঘটনায় বিএনপির নেতাসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার ( ১০ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ভূজপুর থানায় এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী (৫০), সহদপ্তর সম্পাদক মামুনুর রশীদ (প্রকাশ পোলট্রি মামুন) (৩৬), মো. সিরাজুল ইসলাম (৫৫), মো. শাহাদাত হোসেন (প্রকাশ ভাগিনা শাহাদাত) (৩২) ও মিয়া সওদাগর (৫৫)। তাঁরা দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা।
এর আগে গত ২৯ অক্টোবর আজকের পত্রিকায় ‘টিলা কেটে সাবাড় বিএনপির নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, দাঁতমারা ইউনিয়নের সোনারখিল মৌজার অধীন বালুখালী চামাঘোনা মনাইয়ার দোকান এলাকায় ইউনিয়ন বিএনপির সহদপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে টিলা কাটার কার্যক্রম চলছে। মামুন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। টিলার মাটি ট্রাকে করে নেওয়া হচ্ছে স্থানীয় ব্যবসায়ী শাহাদাত হোসেন ওরফে ভাগনে শাহাদাত ও গাছ ব্যবসায়ী মিয়া সওদাগরের ফসলি জমি ও বাড়ি ভরাটের কাজে। গত এক সপ্তাহ ধরে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে প্রকাশ্যে সরকারি খাস অধিভুক্ত টিলা কর্তন ও পাচার করলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। গত ২৬ অক্টোবর রাতে টিলা কাটার সময় মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামের এক শ্রমিক নিহত হন। এরপরই এলাকাবাসী অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে সোচ্চার হন।
মামলার বাদী ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া নির্বিচারে পাহাড়-টিলা কর্তন করে পরিবেশ ও প্রতিবেশগত ব্যবস্থার মারাত্মক ক্ষতি করছেন বিবাদীরা; যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(খ) ও ১২ ধারা, যা উক্ত আইনের ধারা ১৫-এর উপধারা ১-এ বর্ণিত টেবিলের ক্রমিক ৫ ও ১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধারা অব্যাহত থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে