
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ডাবের চাহিদা বেড়েছে। এই সুযোগে বাড়তি দাম হাঁকাতে দোকানে ডাব মজুত রাখছেন ব্যবসায়ীরা। সংকট দেখিয়ে একেকটি ডাব আকারভেদে ১৫০-২০০ টাকায় বিক্রি করছেন। এমন অভিযোগে ডাবের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর অভিযান চালালে পালিয়ে যান বিক্রেতা ও মজুতদারেরা।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালে এই দৃশ্য দেখা যায়।
ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর জানায়, হাসপাতাল এলাকায় রাইসা মেডিকেল হল, যিনি ওষুধ বিক্রির পাশাপাশি ডাব বিক্রি করছিলেন। তাঁর দোকানের সামনে মাত্র পাঁচটি ডাব বিক্রির জন্য রাখা ছিল। প্রতিটি ডাবের দাম রাখা হচ্ছিল ১৫০ থেকে ২০০ টাকা করে। বাজারে ডাবের সংকট, এমন দাবি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখা হচ্ছিল। অথচ ফার্মেসির পেছনেই রাখা ছিল কয়েকশ ডাব। অধিদপ্তরের হাতে ধরা পড়া পর ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে আরেক বিক্রেতা ৬০ টাকায় ডাব কিনে ৯০ টাকা বিক্রির অপরাধে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চমেক হাসপাতাল এলাকায় অন্তত অর্ধশতাধিক ডাবের দোকান রয়েছে। ফুটপাতে ভ্রাম্যমাণ ডাব বিক্রেতার পাশাপাশি ফার্মেসি দোকানিরাও ডাব মজুত করে বিক্রি করে আসছেন। মঙ্গলবার অভিযানের খবর পেয়ে তখন অনেক ডাব বিক্রেতা ডাব রেখে পালিয়ে যান। এ ছাড়া অনেকে দোকান বন্ধ রেখে গা ঢাকা দেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, ‘ডাব মজুত রেখে সংকট দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ অভিযানে এসে আমরা প্রমাণ পেয়েছি। এক ব্যবসায়ী অবৈধভাবে বিক্রির জন্য ৪-৫টা ডাব রেখে পুরোটাই সংরক্ষণ করছেন। এ ডাবগুলো বিক্রি হয়ে গেলে পরে আবার মজুত করা স্থান থেকে আরও ডাব নিয়ে আসে। ওই ডাব বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনেকে অভিযানের কথা শুনে ডাব রেখে পালিয়ে গেছেন।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে