চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহায় সীমানাদেয়াল ধসে এক পথচারী নারী নিহত হয়েছেন। আজ বুধবার শিকলবাহা ইউনিয়নের উত্তর শিকলবাহা আহাসানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম দিলোয়ারা বেগম (৬০)। তিনি ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী। তাঁর সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহত দিলোয়ারার ভাতিজা মোহাম্মদ হানিফ জানান, দুপুরে বৃষ্টির পর ওই পথ দিয়ে যাচ্ছিলেন দিলোয়ারা বেগমসহ আরও দুই পথচারী। এ সময় প্রতিবেশী হুমায়ুন চৌধুরীর বাড়ির সীমানাদেয়াল ধসে পড়ে।
এতে তিন পথচারী চাপা পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলোয়ারা বেগম। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দেয়ালটি হেলে ছিল। বাড়ির মালিককে একাধিকবার বলার পরও তিনি প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেননি।
এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক আজকের পত্রিকাকে বলেন, কর্ণফুলী থেকে এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে