
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনখাইয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজু মিয়া (১৯) কবির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে তিনি ফটিকছড়িতে বসবাস করলেও তাঁদের স্থায়ী বাড়ি নোয়াখালীতে।
জানা যায়, সোমবার সকালে খালে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এর আগে ২১ জানুয়ারি রাতে রাজু নিখোঁজ হন। পরদিন ২২ জানুয়ারি তাঁর বাবা কবির হোসেন ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু সম্প্রতি প্রতিবেশী এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে মীমাংসা করা হয়। এরপর ২১ জানুয়ারি রাতে নিখোঁজ হন রাজু। পাঁচ দিন পর তাঁর মরদেহ খাল থেকে উদ্ধার হলো।
বিষয়টি নিশ্চিত করে ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মহি উদ্দিন বলেন, খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৫ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে