
চট্টগ্রাম বন্দরে আমদানি করা একটি প্রতিষ্ঠানের ১৬৩টি কাপড়ের রোল নিয়ে কাভার্ড ভ্যান উধাও হওয়ার এক সপ্তাহ পর নোয়াখালী থেকে কাপড়গুলো উদ্ধার করেছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
সোমবার (৪ মে) নোয়াখালী জেলার হাতিয়া ও চর জব্বর এলাকা থেকে কাপড়ের রোলগুলো উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার ডিবি পুলিশ জানিয়েছে, আমদানি করা এসব কাপড় আত্মসাতের চেষ্টার ঘটনায় আবুল বাসার (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির পরিদর্শক মো. জামির হোসেন জিয়া বলেন, গত ২৪ এপ্রিল চট্টগ্রাম বন্দর থেকে ১৬৩টি কাপড়ের রোল নিয়ে একটি কাভার্ড ভ্যান গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছিল।
গাজীপুর সদরে ‘কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেড’ নামে একটি তৈরি পোশাক কারখানা আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের এসব কাপড়ের রোল আমদানি করছিল।
চট্টগ্রাম বন্দর থেকে এসব কাপড়ের রোল নিয়ে কাভার্ড ভ্যানটি মূলত গাজীপুরের ওই পোশাক কারখানায় যাওয়ার কথা থাকলেও সেখানে যায়নি। কাভার্ড ভ্যানের চালকসহ অন্য আসামিরা মালপত্র নিয়ে আত্মগোপনে চলে যান।
ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান, ২৭ এপ্রিল এই ঘটনায় চট্টগ্রামের হালিশহর থানায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মামলা করা হয়। সেই মামলার ছায়া তদন্ত চালিয়ে ডিবি পুলিশ মালপত্র নোয়াখালীতে নেওয়ার তথ্য পায়।
পরে ডিবির একটি টিম সোমবার নোয়াখালীর হাতিয়ার আজিমনগর এলাকা থেকে ৯৬টি কাপড়ের রোল এবং একই জেলার চরজব্বর থানার মজিদ ভূঁইয়ার হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৬৭টি কাপড়ের রোল উদ্ধার করে। এ ছাড়া এই ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে