রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাঠবোঝাই ট্রাক্টর উল্টে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আর্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) লেত্তোউদো (৩৫)। আহত শ্রমিকেরা হলেন সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০)।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতেয়াক আহমেদ ও বাঘাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইশতেয়াক আহমেদ জানান, দুপুরে উপজেলার কজইছড়ি সীমান্ত সড়ক থেকে লাকড়ি বোঝাই করে ছয় চাকার একটি ট্রাক্টর বাঘাইছড়ি উপজেলা সদরে যাচ্ছিল। আসার পথে আর্যপুর রাবার-বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। অন্য তিনজনকে উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে