
চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় লুকোচুরি চলছে। ঘটনার ১৭ দিন পর মামলা হলেও এখনো হদিস মেলেনি লুট হওয়া মালপত্রের। তদন্তেরও কোনো কূলকিনারা নেই। এক মাস আগে ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এ নিয়ে সেভাবে মুখ খোলেনি চায়না ইকোনমিক জোন কর্তৃপক্ষ ও আনোয়ারা থানা-পুলিশ।
গতকাল রোববার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা ডালপালা মেলে। তাঁদের প্রশ্ন, এত নিরাপত্তার পরও চায়না ইকোনমিক জোনের মতো একটি স্থানে কীভাবে ডাকাতির ঘটনা ঘটতে পারে।
আনোয়ারা থানা-পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত। তারা প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকার বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, মালপত্র লুট করে নিয়ে যায়। এর ১৭ দিন পর ২৩ ফেব্রুয়ারি জোনের স্টোর ম্যানেজার ওয়েন জিঅং বাদী হয়ে ১৫-২০ জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি ডাকাতির মামলা করেন।
মামলার সাক্ষী মো. সাহেদ ও আজিজুল হক জানান, ৬ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র, রড, রামদা ও ছুরি নিয়ে ইকোনমিক জোনে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের বেঁধে ফেলে। পরে ৬ লাখ ৪০ হাজার টাকার মালপত্র, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ লুটে নেয়। ডাকাত দলের সদস্যদের আনুমানিক বয়স ২০-৩৫ বছরের মধ্যে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত মালপত্র উদ্ধার বা কেউ গ্রেপ্তার হয়নি। চায়না ইকোনমিক জোনের নির্বাহী প্রকৌশলী শাহেদুজ্জামান বলেন, রাতের আঁধারে একদল লোক নিরাপত্তাকর্মীদের জিম্মি করে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ ও মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঠিকাদারিকাজের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় মো. আইয়ুব জানান, এসব ঘটনার সঙ্গে ভেতরের কেউ জড়িত থাকতে পারে।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৪ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৬ ঘণ্টা আগে