
রাঙামাটির রাজস্থলীতে বজ্রপাতে নিক্কন তনচংগ্যা (১৮) নামের এক কলেজশিক্ষার্থী মারা গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় কার্বারী শান্ত তনচংগ্যা আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিক্কন তাঁর বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে পা ধৌত করছিল। এ সময় তাঁর ওপর বজ্রপাত হওয়ায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মারা যায়। সে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইন পাড়া এলাকার মুচুল্লাহ তনচংগ্যার ছেলে। নিক্কন তনচংগ্যা রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘নিহতের খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে