রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পুণ্যসেন তনচংগ্যা (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পেছনে বসে থাকা রাজস্থলী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা (৫৮)।
রোববার (২৫ মে ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্ত সড়কের হলুদিয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুণ্যসেন তনচংগ্যা বগাছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গাইন্দ্যা ইউনিয়নের ছিংখ্যংপাড়ার জ্ঞান তনচংগ্যার ছেলে।
আহত নন্দীয় তনচংগ্যা একই এলাকার মৃত নতুন মাস্টারের ছেলে। তাঁরা দুজনে সম্পর্কে শ্যালক-দুলাভাই।
স্থানীয়রা জানান, গতকাল স্কুল ছুটির পর পুণ্যসেন ও নন্দীয় তনচংগ্যা মোটরসাইকেলে করে সীমান্ত সড়কে ঘুরতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলচালক পুণ্যসেন তনচংগ্যা। আহত নন্দীয় তনচংগ্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রাজস্থলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে