চট্টগ্রামে পতেঙ্গার নৌঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। গতকাল শুক্রবার পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় র্যাবের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে। র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে ব্রিফিং করবেন।
এর আগে গত ১২ মার্চ পতেঙ্গার একই ঘাটে একটি বাল্কহেড থেকে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব। বিপুল পরিমাণের এসব ইয়াবা সমুদ্রপথে মিয়ানমার থেকে আনা হয়েছিল বলে জানায় র্যাব।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে