
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন নারী ও এক শিশু।
গত শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ওমানের সালালা এলাকার তামরিদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনিয়া গ্রামের ওমানপ্রবাসী মো. শফিউল আলমের স্ত্রী বিলকিস আকতার (৪০), তাঁদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ (২৩) এবং মেয়ের জামাতা মুহাম্মদ দিদার (৩০)।
নিহত সাকিবের চাচা জানে আলম জানান, সাকিব নিজের গাড়িতে ভগ্নিপতি দিদারসহ পরিবারের সদস্যদের নিয়ে কয়েক দিন আগে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালায় মাজার জিয়ারতে যান। শুক্রবার জিয়ারত শেষে মাসকাটে ফেরার পথে তামরিদ এলাকায় তাঁদের গাড়ির সঙ্গে দ্রুতগতির আরেকটি গাড়ির ধাক্কা লাগে। এ সময় একটি উটের সঙ্গেও সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই চালক সাকিব ও তাঁর ভগ্নিপতি দিদার নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাকিবের মা বিলকিস আকতারের মৃত্যু হয়।
এ ঘটনায় সাকিবের স্ত্রী উম্মে সালমা রিতা (২০) এবং তাঁদের তিন বছরের মেয়ে তাইবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনিপ্রক্রিয়া সম্পন্ন করে নিহত ব্যক্তিদের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে