
চট্টগ্রামে অন্য ব্যবসায়ীদের প্রায় আট কোটি টাকা পাওনা পরিশোধ না করে ভোগ্যপণ্যের বৃহত্তম বাজার খাতুনগঞ্জের এক ব্যবসায়ীর গা-ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যবসায়ীর নাম আব্দুর রহিম। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ার মনসা এলাকায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে খাতুনগঞ্জের আমির মার্কেটে গম, তেল, চিনিসহ ভোগ্যপণ্যের ব্যবসা করে আসছেন। বাজারের প্রচলিত রীতি অনুযায়ী ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে পণ্য কিনেছেন। কিন্তু গত সোমবার থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, আব্দুর রহিমের কাছে খাতুনগঞ্জের কমপক্ষে ১০ ব্যবসায়ীর আট কোটি টাকা বকেয়া আটকে রয়েছে। এই পাওনা না দিতে তিনি গা-ঢাকা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া, অর্থাৎ প্রায় চার কোটি টাকা পাওনা রয়েছে মেসার্স হাসান ব্রাদার্সের। এ ছাড়া মেসার্স চন্দ্রিমা এন্টারপ্রাইজ, সিটি কমিডিটিস, মেসার্স শাকিল এন্টারপ্রাইজ ও অন্যান্য প্রতিষ্ঠান মিলে প্রায় আট কোটি টাকা আটকে গেছে।
আব্দুর রহিমের কাছে পাওনা আটকে রয়েছে এমন এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিষ্ঠানটির কাছে গম বিক্রি বাবদ আমাদের অর্ধকোটি টাকা বকেয়া রয়েছে। পণ্য বিক্রির বিপরীতে দেওয়া এই টাকার চেকটি গত সোমবার পাস হওয়ার শর্ত ছিল। কিন্তু গত বধুবার নগদায়ন করতে গেলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ফেরত দেয় সংশ্লিষ্ট ব্যাংক। এরপর আমি মার্কেটে আব্দুর রহিমের ব্যবসাপ্রতিষ্ঠানে গেলে দেখা যায় সেটি বন্ধ। বিষয়টি জানাজানি হলে অন্য পাওনাদারেরাও তাঁর কার্যালয়ের সামনে এসে ভিড় করেন।’
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মিন্টু বলেন, ‘গত সপ্তাহ থেকে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন, এমন কথা শুনতে পেয়েছি। ইতিমধ্যে পাওনাদার ব্যবসায়ীরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন এবং বিষয়টি সমঝোতারও চেষ্টা চলছে বলে জেনেছি।’
ব্যবসায়ীদের তথ্যমতে, ১৯৮৬ সালের পর থেকে ২০১৯ সাল পর্যন্ত কমপক্ষে ৬৮ জন ব্যবসায়ী বাজারে পাওনাদারদের টাকা পরিশোধ না করে গা-ঢাকা দিয়েছেন। যাঁরা বাজার থেকে নিয়ে গেছেন কমপক্ষে ৯০০-১০০০ কোটি টাকা। এরপর ২০১৯ সাল থেকে কমপক্ষে ১০ ব্যবসায়ী বাজার থেকে উধাও হয়েছেন, যাঁরা ব্যবসায়ীদের কমপক্ষে আরও ২০০ কোটি টাকা নিয়ে গেছেন।

পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
১ ঘণ্টা আগে