চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার ভবন নির্মাণে সহযোগিতা করেছে সালমা আদিল ফাউন্ডেশন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারীর হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইশতিয়াক উদ্দীন চৌধুরী ৫০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।
কঙ্গোর অনারারি কনসাল ও মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউদ্দিন আদিল এবং তাঁর স্ত্রী শিক্ষানুরাগী ও সমাজসেবী সালমা খানমের সমাজ কল্যাণমূলক সংস্থা সালমা আদিল ফাউন্ডেশন। দুস্থ মানুষের সেবায় কাজ করে আসছে এ ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের পক্ষে সালমা খানম বাঁশখালী ও চন্দনাইশসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে এবং দেশ ব্যাপী করোনা মহামারির সময় নানা সেবা কার্যক্রম চালান। সালমা খানমের ইচ্ছেক্রমে মাদ্রাসার ভবনটি তাঁর মায়ের নামে নামকরণ করা হবে ‘আরিফা খানম ভবন’।
উল্লেখ্য, বিশিষ্ট কলামিস্ট ও ইসলামি ব্যক্তিত্ব আহমদুল ইসলাম চৌধুরীর প্রচেষ্টায় বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। তাঁর প্রচেষ্টায় একই কমপ্লেক্সের মধ্যে আরও প্রতিষ্ঠিত হয়েছে তরিকতের খানকাহ, জামে মসজিদ, এতিমখানা, হাফেজখানা, একাডেমি (কিন্ডার গার্টেন)।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে