
চট্টগ্রামে বায়েজিদে সন্ত্রাসীদের ছোড়া গুলি চোখে বিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় থাকা ১১ বছরের শিশু রেশমি আক্তারের অবস্থার কোনো উন্নতি নেই। গুলিটি রেশমির চোখ দিয়ে ঢুকে মাথার গভীরে গিয়ে পেছনের দিকে আটকে আছে। গুলি অপসারণে অস্ত্রোপচার করা হলে তার জীবন আরও ঝুঁকিতে পড়তে পারে বলে মত দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
গতকাল শনিবার মেডিকেল বোর্ড শিশুটিকে অস্ত্রোপচার না করার এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববারও শিশুটিকে আইসিইউয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) নিউরোসার্জারি ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ রোববার বলেন, ‘শিশুটির অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক। এখন সে প্রায় ব্রেন-ডেড অবস্থায় আছে। তার চেতনা প্রায় শূন্য এবং রক্তচাপ নেই।’
গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জন দুর্বৃত্ত মো. হাসান ওরফে রাজু নামের এক যুবককে তাড়া করে পেছন থেকে গুলি ছুড়ছিল। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে হাসান নিহত হন। এর মধ্যেই সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি শিশু রেশমির চোখে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। একদিন পর সেখান থেকে পরে তাকে আবারও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শহীদ মিনার গলির স্থানীয় বাসিন্দা সবজি ব্যবসায়ী রিয়াজ আহমেদ ও সাবেরা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে রেশমি সবার ছোট। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। রেশমির পরিবার জানিয়েছে, ঘটনার সময় মায়ের জন্য পান কিনতে বাসা থেকে বের হয়েছিল রেশমি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে