
চট্টগ্রাম নগরের হালিশহরের একটি বহুতল ভবনের নিচতলায় থাকা প্লাস্টিক পণ্যের গুদামে আগুন লেগেছে। সাততলা ভবনটির নিচতলায় পণ্যের গুদাম হলেও ওপরের তলাগুলো আবাসিক। আগুন লাগার পর সেখানকার বাসিন্দাসহ আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের হালিশহর থানাধীন মুন্সীপাড়ায় অবস্থিত বহুতল ভবনটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল মালেক।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের তথ্যে বলা হয়েছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও সিইপিজেড স্টেশন থেকে ৬টি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, মাগরিবের নামাজের পর শিশু-কিশোররা আতশবাজি ফুটিয়েছিল। এ সময় একটি আতশবাজি ভবনটির গুদামে থাকা ফল বহনে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটে (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গিয়ে পড়ে। এরপর সেখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন মোট তিনটি ভবনে ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিস দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৬ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে